যাচাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬
যাচাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।


বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সুরমা নদীতীরবর্তী সদরখলা এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ অন্যান্য সহায়ক উপাদান নিয়ে কাজ করছে সরকার।


এছাড়া, যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।


সাম্প্রতিক সময়ে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক ও অনলাইন গ্যাম্বলিং বন্ধ করা গেলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে চলে আসবে।


মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সুরমা নদী ড্রেজিং করা হবে। এছাড়াও অন্যান সংস্কার কাজও অব্যাহত থাকবে।


এসময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com