৭ মাসে ইইউতে কমেছে বাংলাদেশি পোশাকের দাম ও রপ্তানি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮
৭ মাসে ইইউতে কমেছে বাংলাদেশি পোশাকের দাম ও রপ্তানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই সময়ে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে।


২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই সময়ে ইইউর বাজারে মোট পোশাক রফতানির পরিমাণ ছিল প্রায় ৫৪ দশমিক ৩৯ বিলিয়ন ইউরো। ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬১ বিলিয়ন ইউরোতে। নকেবল অর্থে নয়, পরিমাণের দিক থেকেও রফতানি কমেছে।


২০২৫ সালের প্রথম সাত মাসে রফতানি হয়েছে প্রায় ২ হাজার ৬৮৯ মিলিয়ন কেজি পোশাক। ২০২৬ সালে তা কমে হয়েছে প্রায় ২ হাজার ৬০২ মিলিয়ন কেজি।


বাংলাদেশি পোশাকের গড় মূল্যও কমেছে। চীন ও ভিয়েতনাম এই সময় ইউরোপের বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রতিক দুই মাসের পরিসংখ্যানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব করলে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানি কমেছিল ১৬ দশমিক ৪৩ শতাংশ। জুলাইয়ের হিসাব যুক্ত হওয়ার পর সেই পতন কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশে। এর পেছনে ভূমিকা রেখেছে জুন ও জুলাইয়ের ইতিবাচক প্রবৃদ্ধি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com