গ্রাহকদের বিক্ষোভের মুখে বোর্ড মিটিং স্থগিত করল ইসলামী ব্যাংক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ২০:৪৪
গ্রাহকদের বিক্ষোভের মুখে বোর্ড মিটিং স্থগিত করল ইসলামী ব্যাংক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্রাহকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি বিবেচনায় অনলাইনে বোর্ড মিটিং স্থগিত করেছে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংককে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


ঈদের পর সোমবার (১ জুন) প্রথম কর্মদিবসে উত্তপ্ত ছিল মতিঝিলের ব্যাংকপাড়া। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ ছত্রভঙ্গ হয় পুলিশের টিয়ারশেল আর জলকামানে।



বিক্ষোভকারীদের অভিযোগ, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। তার নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে।


সংবাদ সম্মেলনে গ্রাহকদের ব্যানারে আন্দোলকারীরা নতুন চেয়ারম্যানের সঙ্গে গভর্নরেরও পদত্যাগ দাবি করেন। পাশাপাশি এস আলমের সম্পত্তি জব্দ করে সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার দাবি জানান তারা।
পরে বাংলাদেশ ব্যাংককে ইসলামী ব্যাংক জানিয়েছে, সোমবার অনলাইনে সভা হওয়ার কথা ছিল। কিন্তু গ্রাহকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি বিবেচনায় অনলাইনে বোর্ড মিটিং করাও সম্ভব হয়নি।
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান, একইদিনে খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com