ঈদুল আজহার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৬:১৩
ঈদুল আজহার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দরে প্রান চঞ্চলাতা ফিরে এসেছে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।


সোমবার (১ জুন) সকাল সাড়ে এগারোটা দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি রপ্তানি সকল কার্যক্রম শুরু হয়েছে। অন্য দিকে ঈদের ছুটি শেষে বন্দর এলাকায় ব্যবসায়ীদের আনা গোনা শুরু হয়েছে এতে বন্দরে প্রাণ চঞ্চলাত্য দেখা দিয়েছে।


সরজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে শ্রমিকরা বন্দর এলাকায় আসতে দেখা য়ায় এবং তারা বন্দরে প্রবেশ করেন। এদিকে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আশা পণ্যবহণকারি ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা গেছে।


হিলি স্থলবন্দরের আমদানি কারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সোহরাব হোসেন বলেন, ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পরে আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে কর্মচঞ্চলতা ফিরে আসবে। সেই সাথে ব্যবসায়ী ও শ্রমিকদের আয় বাড়বে। পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।


হিলি আমদানি-রাপ্তনিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়ে ছিলো। আজ সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে।


এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। ঈদের দিনেও আমরা যাত্রী পারাপারের কাজ করেছি। আজ এখন পর্যন্ত ৫১টি যাত্রী পারাপার হয়েছে। সারা দিনে ১৪০-১৫০ জন যাত্রী পারাপার হবে বলে আশা করছি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com