
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েদশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানা গেছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময় সূচি অনুযায়ী পুরো রমজান মাস পণ্যবাহী ট্রাকগুলো জিরোপয়েন্ট দিয়ে বাংলাদেশ সময় বিকাল ৫ টা পর্যন্ত চলাচল করতে পারবে।
রমজান পরবর্তী সময় সূচি পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও পূর্বের নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পত্রে উল্লিখিত সময়সীমা অনুযায়ী দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রতি বছরই রমজান মাসে শ্রমিক ও ব্যবসায়ীদের ইফতার এবং ইবাদতের সুবিধার্থে এই ধরনের সাময়িক পরিবর্তন আনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সময়সূচির ফলে বন্দরে পণ্য খালাস ও পরিবহনে শৃঙ্খলা বজায় থাকবে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]