গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি বরাদ্দ
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৭:৪২
গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি বরাদ্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রস্তাবিত বাজেটে জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।


২ জুন, সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। জাতির সামনে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।


বাজেট পেশের সময় অর্থ উপদেষ্টা জানান, ইতোমধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠা করা হয়েছে, যা এই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।


এদিকে, প্রস্তাবিত বাজেটে বাড়েনি করমুক্ত আয়সীমা। এবারও আগের অর্থবছরের ব্যক্তি শ্রেণির করদাতার তিন লাখ ৫০ হাজার টাকাই রাখা হয়েছে। তবে, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com