শিরোনাম
লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮
লেনদেনের শীর্ষে  রবি আজিয়াটা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লেনদেন শুরুর দ্বিতীয় দিনেও রবি আজিয়াটা তার অবস্থান ধরে রেখেছে। রবিবার (২৭ ডিসেম্বর) কোম্পানির শেয়ার দাম বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দাম আগের দিনের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবি আজিয়াটাকে ঘিরে আগে থেকে আগ্রহ ছিল বিনিয়োগকারীদের, যা অব্যাহত আছে।


দাম বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। কোম্পানির শেয়ার দাম আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। এসএস স্টিল দাম বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দাম আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।


এছাড়া দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ দশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, জিপিএইচ ইস্পাত, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, বিডি থাই, ইন্ট্রাকো এবং জিবিবি পাওয়ার কোম্পানি লিমিটেড।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com