
মুক্তির অপেক্ষায় রয়েছে সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। এটি মুক্তির আগে দশেরার দিন অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন বলিউডের এই দুই তারকা।
সেখানে প্রার্থনা করার সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন সারা।শুধু তাই নয়, অঝোরে কাঁদতে দেখা যায় তরুণ এই অভিনেত্রীকে। অভিনেত্রীর এমন দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, অমৃতসরের দরবার সাহিবে প্রার্থনা করছেন সারা ও আয়ুষ্মান।
সেই সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তা স্পষ্ট নয়।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বর্ণমন্দির সফরের একটি ছবিও শেয়ার করেন সারা। সেখানে সাদা রঙের এথনিক পোশাকে দেখা যায় দুই তারকাকে। স্বর্ণমন্দিরের সামনে হাত জোড় করে প্রার্থনার ভঙ্গিতে ছবি তুলেছেন তারা। ছবির ক্যাপশনে অনুরাগীদের দশেরার শুভেচ্ছা জানিয়ে সারা লেখেন, ‘শুভ দশেরা। সবার জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও হাসি ভরে উঠুক।’
এদিকে সারার কান্নার ভিডিও ভাইরাল হতেই তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লেখেন, স্বর্ণমন্দিরে প্রার্থনা করার সময় আবেগ ধরে রাখতে পারেননি সারা। আয়ুষ্মানের সঙ্গে সিনেমার প্রচারে গিয়ে আচমকা তাকে কাঁদতে দেখে চিন্তিত অনুরাগীরা। ওই ব্যবহারকারী আরও লেখেন, ‘আশা করি সারার সব কিছু ঠিক আছে’।
আরও এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘কেউ কি জানেন, কেন সারা এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন?’ অন্যজনের কথায়, ‘বিশ্বাস ও আত্মোপলব্ধির এক আবেগঘন মুহূর্ত। অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন সারা আলি খান।’
তবে সারার কান্নার পেছনে কোনও বিশেষ কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত ভাইরাল ভিডিও ঘিরেই আলোচনা চলছে।
মূলত ‘উড়তা তীর’-এর প্রচারে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ঘুরছেন সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা। সেই প্রচারের মাঝেই স্বর্ণমন্দিরে তাদের এই সফর এবং সারার কান্নার ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা।
স্পাই কমেডি ঘরনার সিনেমাটি শুক্রবার (২৩ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এবার বড় পর্দায় সারা ও আয়ুষ্মানের জুটি দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেটাই দেখার অপেক্ষা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]