দিল্লির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খান
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:৪৩
দিল্লির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রতিবাদে সরব হয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের একাধিক পরিচিত মুখ। মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে পুলিশ। ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভের সমর্থনে সেখানে উপস্থিত হয়েছিলেন ইমরান।


আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের জন্য আগস্ট ক্রান্তি ময়দান নির্ধারিত ছিল। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই কর্মসূচির জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। পুলিশ জানায়, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভ আয়োজনের অনুমোদিত স্থান আজাদ ময়দান। অন্যদিকে, সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই-মেইলে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। পুলিশের গাড়ির ভেতর থেকে তোলা সেলফিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ইমরান লিখেছেন, ‘দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’


এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন অভিনেতা। শুধু তাই নয়, জুলাই মাসে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন ইমরান খান। ওই সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইমরান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com