হলিউড তারকাদের সম্মাননা অনুষ্ঠানে গাইবেন টেইলর সুইফট
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৬:২২
হলিউড তারকাদের সম্মাননা অনুষ্ঠানে গাইবেন টেইলর সুইফট
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

মেলোডি আর রুপালি পর্দার জাদুকরী আবেশ যখন একই সুতোয় বাঁধা পড়ে, তখন তৈরি হয় এক অবিস্মরণীয় মুহূর্ত। ঠিক তেমনই এক মহিমান্বিত সন্ধ্যার সাক্ষী হতে যাচ্ছে হলিউড। বিশ্বসংগীতের জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবার সুরের জাদু দেখাতে পা রাখছেন সেলুলয়েডের শহর লস অ্যাঞ্জেলেসে।


আগামী ১৭ অক্টোবর অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক ‘অ্যাকাডেমি মিউজিয়াম গ্যালা’র মঞ্চে গান পরিবেশন করবেন এই মার্কিন গায়িকা।


বিশ্ব চলচ্চিত্র জগতের তিন উজ্জ্বল নক্ষত্রকে সম্মান জানাতে বসছে তারকাদের এই মিলনমেলা, আর সেই জাঁকজমকপূর্ণ পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি টানবেন সুইফট।


গেল বৃহস্পতিবার এই জমকালো আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় একাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষ।


এ বছরের বিশেষ এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা জানানো হচ্ছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সুরকার জন কার্পেন্টার, অস্কারমনোনীত অভিনেতা কোলম্যান ডমিঙ্গো এবং অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরনকে।


পপ তারকা টেইলর সুইফটের আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে একাডেমি মিউজিয়াম এক বিজ্ঞপ্তিতে জানায়, টেলর সুইফট এক অসাধারণ প্রতিভাধর শিল্পী, যার সৃষ্টিকর্ম বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে সুর তোলে। এ বছরের গ্যালায় তাকে স্বাগত জানাতে পেরে কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। সিনেমা শিল্পকে উদযাপন ও সংরক্ষণের পাশাপাশি তিন কালজয়ী চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মান জানানোর এই স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি ঘটবে টেলরের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com