দারোয়ানের ফোনে নায়িকার অন্তরঙ্গ ভিডিও, আতঙ্কে রাধিকার ঘুম হারাম
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪
দারোয়ানের ফোনে নায়িকার অন্তরঙ্গ ভিডিও, আতঙ্কে রাধিকার ঘুম হারাম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই পর্দায় সাহসী আর সাবলীল অভিনয়। কিন্তু এই সাহসিকতারও যে একটা চরম মূল্য দিতে হতে পারে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি এই নায়িকা।


একবার নিজের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছিল এই অভিনেত্রীর। লজ্জায় আর আতঙ্কে টানা চার দিন বাড়ি থেকে এক পাও বের হননি তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজেই খোলসা করলেন রাধিকা।
‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এসে পুরনো সেই দুঃসহ স্মৃতির বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, আমরা তো অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অনেক কথাই বলি।


কিন্তু যখন দেখলাম আমার একটা কাজ ফাঁস হয়ে গেছে, আমি টানা চার দিন বাড়ির বাইরে পা রাখতে পারিনি।ভিডিওটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, তার বাসার দারোয়ান থেকে শুরু করে স্টাইলিস্টের গাড়িচালক, সবাই সেটা দেখে ফেলেছিল।


এই পরিস্থিতির কথা বলতে গিয়ে রাধিকা জানান, আমার স্টাইলিস্ট আমায় বলেছিল, ওর ড্রাইভার বারবার ভিডিওটা দেখছিল আর জিজ্ঞেস করছিল, ‘তুমি কি ওর বাড়িতে যাচ্ছ?’ আমার দারোয়ানও ভিডিওটা দেখে ফেলেছিল। এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে, যা সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল।


সেই সময় রাধিকা পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে নিজের নিরাপত্তার খাতিরে তাদের ডেকে সরাসরি কথা বলেন। রাধিকা তাদের ডেকে পরিষ্কার জানিয়ে দেন, আমার একটা ভিডিয়ো ফাঁস হয়েছে। তোমরা কি সেটা দেখেছ? না দেখলে আমি পাঠাচ্ছি, দেখে নাও। যদি তোমাদের কোনও সমস্যা না থাকে, তবেই আমার সঙ্গে কাজ করবে আর আমায় রক্ষা করবে। নাহলে এই নাও বেতন, তোমরা যেতে পারো। জবাবে দু’জনেই তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তারা নায়িকার খেয়াল রাখবেন।


তবে অতীতের সেই কালো দিনগুলো এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। আপাতত কাজ আর পরিবার নিয়ে চুটিয়ে নতুন জীবন উপভোগ করছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com