কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারকে হারানোর ৪ বছর আজ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারকে হারানোর ৪ বছর আজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান তিনি।


কালজয়ী অসংখ্য গানের এই রচয়িতার প্রয়াণ দিবসে পারিবারিক উদ্যোগে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে উদযাপিত হচ্ছে দিনটি।


স্মরণানুষ্ঠান নিয়ে তার কন্যা, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার জানান, এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হচ্ছে এবং আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিলের। এ ছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলেও প্রচার করা হবে বিশেষ ট্রিবিউট অনুষ্ঠান। অন্যদিকে ‘আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘আইকনিক টুয়েসডে’। আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাবের লাউঞ্জে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। গুণী ব্যক্তির বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন তার সহধর্মিণী জোহরা গাজী এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। থাকছে কালজয়ী গানগুলোর সরাসরি পরিবেশনা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com