মারা গেলেন ‘দামু’ পরিচালক রাজা সেন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৪:০৫
মারা গেলেন ‘দামু’ পরিচালক রাজা সেন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

মারা গেলেন বাংলা সিনেমার প্রবীণ পরিচালক রাজা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।


রবিবার (১৬ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


রাজা সেনের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ‘দামু’ সিনেমার পরিচালক হিসেবে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন।


কোমরে ব্যথা পাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজা সেনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসার সময় তার ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয়। হৃদরোগেও আক্রান্ত হন তিনি।


পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় এই প্রবীণ পরিচালকের।


১৯৯৬ সালে ‘দামু’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন রাজা সেন। সিনেমাটি দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও অর্জন করে। সেরা শিশুচলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছিল ‘দামু’।


এরপর দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমা, টেলিভিশন ধারাবাহিক ও তথ্যচিত্র পরিচালনা করেন রাজা সেন। তার পরিচালিত ‘দেশ’ সিনেমায় অভিনয় করেছেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com