
একটি ছবি আর সেই ছবিকে ঘিরেই বছরের পর বছর ধরে নানা প্রশ্ন। ছবিতে অভিনেতা আশরাফুল হক ডন ও পাশে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই দাবি ওঠে নারীটি আর কেউ নন, সালমান শাহর স্ত্রী সামিরা!
কিন্তু সত্যিই কি ছবির নারী সামিরা? নাকি একটি ছবিকে ঘিরে তৈরি হয়েছে ভুল পরিচয় আর নানা জল্পনা? রহস্যের শুরু কয়েক বছর আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছবিটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। নানা পোস্টে নারীটিকে সামিরা বলে দাবি করা হয়।
সালমান শাহর মৃত্যুর পর সামিরাকে বিয়ে করা তার বন্ধু মোস্তাক ওয়াইজ দাবি করেন ভাইরাল ছবির নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। মোস্তাকের ভাষ্য অনুযায়ী, ছবিটি তোলা হয়েছিল ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে। সিনেমাটিতে প্রধান চরিত্রে ছিলেন সালমান শাহ ও শাবনাজ। আর সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। তার দাবি,শুটিংয়ের সময় ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুষ্টুমি করে ছবিটি তুলেছিলেন স্বয়ং সালমান শাহ।
পরবর্তীতে ছবিটি নিয়ে ডনের সঙ্গে মজা করতেন সালমান।তাহলে কি রহস্যের সমাধান এখানেই? না, গল্পে রয়েছে আরও একটি ছবি। মোস্তাক ওয়াইজের দাবি, ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবিও ছিল। তবে সেটি কোনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি নয়। সামিরা ম্যাগাজিন পড়ছিলেন, আর সালমান শাহ ছবি তুলছিলেন। সে সময় ডন হাত বাড়িয়ে দিলে তাদের একটি ছবি তোলা হয়। অর্থাৎ, ডন ও সামিরার ছবি ছিল এমন দাবি যেমন করা হয়েছে, তেমনি ভাইরাল হওয়া অন্তরঙ্গ ছবিটির নারী সামিরা নন এমন দাবিও রয়েছে।
এখানেই প্রশ্ন তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলোর কী হলো? মোস্তাকের দাবি, ডন ও সামিরার নামে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ছিল সম্পাদিত। তার ভাষ্য, ছবিগুলোর অনেকগুলোই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছিল।
অন্যদিকে, বিতর্কের সময় নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন সামিরা। তার দাবি, একটি ছবি দেখিয়ে তাকে নিয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে ডন তার পা ছুঁয়ে সালাম করতেন। এমনকি বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও যোগাযোগের কথা জানিয়েছিলেন সামিরা।
কিন্তু এত কিছুর পরও প্রশ্নটা থেকেই যায় ছবির ওই নারী আসলে কে? সামিরা,নাকি অভিনেত্রী সাবরিনা? আর কীভাবে একটি পুরোনো ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো?
নিশ্চিতভাবে যা বলা যায়, ছবিটিকে ঘিরে একাধিক পরস্পরবিরোধী দাবি রয়েছে।তবে ছবির নারীটির সাথে সামিরার যথেষ্ট মিল স্পষ্ট,মোস্তাক ওয়াইজের বক্তব্যে নারীটি সাবরিনা, আর সামিরার বক্তব্যে ছবিটিকে ঘিরে ছড়ানো পরিচয় ও ব্যাখ্যাকে তিনি অস্বীকার করেছেন।
সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও তার ব্যক্তিজীবনকে ঘিরে নানা প্রশ্নের যেন শেষ নেই।আর ডনকে ঘিরে সাম্প্রতিক আলোচনার মধ্যেই পুরোনো সেই ছবির রহস্য আবারও সামনে এনে দিয়েছে একই প্রশ্ন ছবিটা সত্যিই কী বলছে? আর ছবির আড়ালে লুকিয়ে থাকা গল্পটাই বা কতটা সত্য?
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]