বন্যার্তদের সহায়তায় শিল্পকলায় গাইলেন রুনা লায়লা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২০:০৩
বন্যার্তদের সহায়তায় শিল্পকলায় গাইলেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান ও সংবর্ধনা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই মানবিক উদ্যোগে শামিল হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি এই সংগীতশিল্পী। একক সংগীতানুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে।


অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর শিল্পকলা একাডেমির এই উদ্যোগের প্রশংসা করে রুনা লায়লা বলেন, আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন।


আয়োজকদের তথ্য অনুযায়ী, টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই সব টিকিট শেষ হয়ে যায়। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় মিলনায়তন। অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেয়াজ মাহমুদ খৈয়ম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com