
সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গায়ক জানিয়েছেন, তার গাওয়া ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামের নতুন একটি গান খুব শিগগিরই মুক্তি পাচ্ছে নেটদুনিয়ায়।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে সুখবরটি দেন হাবিব।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীলাভ দেয়ালের সামনে লাল শাড়িতে দাঁড়িয়ে রয়েছে এক নারী। মেলোডি সুরের সাথে শুভ্র সাদা মেঘ আর পেছন দিকে মুখ করা নারীর উপস্থিতি এরইমধ্যে কৌতূহল তৈরি করেছে দর্শক ও শ্রোতামহলে।
ভিডিও থেকে জানা যায়, হাবিবের গাওয়া ‘প্রেমের কলঙ্ক’ নামে নতুন এ গানের টিউন ও সংগীত আয়োজন হাবিব নিজেই করেছেন। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার ও পরিচালক এস.এ হক অলীক।
এদিকে গানের প্রথম ঝলক প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন হাবিব। এরইমধ্যে এটি দেখে ফেলেছেন প্রায় ১ মিলিয়ন দর্শক। নেটিজেনরা আশায় আছেন পুরো গানটি প্রকাশের মুহূর্তের।
হাবিবের সঙ্গে আলোচনায় রয়েছেন নারী মডেলটিও। নতুন গানে গায়কের সঙ্গে এবার কােন নারী মডেল রয়েছেন মন্তব্যের ঘরে অনেকেই তা জানতে চাইছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেননি হাবিব। নতুন গানটি প্রকাশের নির্দিষ্ট তারিখও জানাননি গায়ক। যে কারণে গানটি নিয়ে আগ্রহ বাড়ছে সংগীতপ্রেমীদের।
চন্দন রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘প্রেমের কলঙ্ক’ গানে আবারও বড় ধামাকা আর চমক দেবেন শিল্পী, এমন প্রত্যাশাতেই অপেক্ষার প্রহর গুনছেন হাবিব ভক্তরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]