বিয়ের পর অভিনয় ছাড়ার সিদ্ধান্ত সায়মার
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:৩৬
বিয়ের পর অভিনয় ছাড়ার সিদ্ধান্ত সায়মার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী হিসেবে বেশ অল্প সময়ে সবার নজরে আসেন সুমনা ইয়াসমিন সায়মা। অভিনয়ে নাম করলেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন শোবিজ ছেড়ে দেয়ার। বিয়ের পরই অভিনয় ছাড়ার বড় সিদ্ধান্ত নিলেন তিনি।


গত ৪ এপ্রিল সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি মিডিয়ায় কাজ করছেন না। মিডিয়া-সম্পর্কিত কোনো কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি।


এর আগে গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে সেরেছেন সায়মা। বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। স্বামীর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়মা।


‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সায়মা। এর আগে সায়মা বলেন, ‘আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিও চিত্রে কাজের প্রস্তাব পাই। এই বছরই কাজটি এসেছে।’


গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। শোবিজ জগতে প্রায় এক বছরের ক্যারিয়ার এ অভিনেত্রীর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com