
বলিউডের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক করণ জোহর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খানসহ একঝাঁক তারকাকে আনফলো করেছেন। তার এই পদক্ষেপের পর বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হলেও করণ জোহর নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।
নির্মাতা জানিয়েছেন, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে নয়, বরং ‘ডিজিটাল ডিটক্স’ বা সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
করণ জোহরের ‘ফলোয়িং’ তালিকা থেকে আরও বাদ পড়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান ও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার মতো তারকারা। বর্তমানে তার ফলোয়িং সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৭৮-এ।
তবে এই তালিকার মধ্যেও তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে আনফলো করেননি। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই বিনোদন প্রেমীদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনার সৃষ্টি হয়।
জল্পনার জবাবে করণ জানান, কারো সাথে তার কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। ফোনের স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় না করে বাস্তব জীবন ও নিজের মানসিক শান্তিতে মনোযোগ দিতেই তিনি সবাইকে আনফলো করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমাটি পরিচালনার পর করণ জোহরকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে বর্তমানে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তার প্রযোজনা সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চাঁদ মেরা দিল’।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]