‘সন্তান জন্ম নেওয়ার পর সময়টা আরও কঠিন হয়ে দাঁড়ায়’
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮:২৮
‘সন্তান জন্ম নেওয়ার পর সময়টা আরও কঠিন হয়ে দাঁড়ায়’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২০২৫ সালের অক্টোবর মাসে ফুটফুটে এক পুত্র সন্তানকে জন্ম দেন তিনি। বিরতিতে থাকার পর আবার তিনি ধীরে ধীরে কাজে ফিরছেন। অন্যদিকে রাঘব চাড্ডা খুব সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। সব মিলিয়ে অভিনেত্রীর জীবন মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে। তবে এবার একদম অন্য একটি ব্যাপারে সকলের নজর কাড়লেন অভিনেত্রী।


সন্তানকে জন্ম দেওয়ার পরবর্তী সময়ের যে বিষন্নতা গ্রাস করে একজন মাকে, তেমনটা ঘটেছিল পরিণীতির সঙ্গেও। তবে সেই সময় পারিবারিক সমর্থন কতটা জরুরি, সন্তানকে সামলে কাজের ভারসাম্যতা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ এই সবকিছু নিয়েই এবার মুখ খুললেন পরিণীতি।


পরিনীতি সম্প্রতি মা হওয়ার পরবর্তী সময়ের কথা বলতে গিয়ে বলেন, ‘সন্তান জন্ম নেওয়ার পর সেই সময়টা আরও কঠিন হয়ে দাঁড়ায় একজন মায়ের ক্ষেত্রে। সন্তান জন্ম দেওয়ার পরেও মায়েদের যথাযথ চিকিৎসা এবং মানসিক সমর্থনের প্রয়োজন হয়। দুর্ভাগ্যবশত সন্তান জন্ম দেওয়ার পর মায়েদের যে ডিপ্রেশন হয় সেটাকে অনেকেই অন্যভাবে দেখে। অনেকেই ভাবে হয়তো সন্তান জন্ম দেওয়ার পর একজন মা বিষন্ন হয়ে পড়ছে কিন্তু ব্যাপারটা একেবারেই অন্যরকম।’


অভিনেত্রী বলেন, ‘এত দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যাওয়া, যন্ত্রণাদায়ক প্রসব, ধীরে ধীরে সময় দেওয়া এবং সবথেকে বড় কথা হরমোনের ভারসম্যহীনতা একজন মায়ের ক্ষেত্রে সামলে ওঠা ভীষণ কঠিন হয়ে যায়। সেই সময় শিশুকে যত্ন করতে গিয়ে মা নিজের যত্ন করতে ভুলে যায়। এছাড়াও এমন অনেক কিছুর মধ্যে দিয়ে একজন মাকে যেতে হয় যা ডিপ্রেশন তৈরি করে।’


পরিনীতি আরও বলেন, ‘আমরা যদি একজন মাকে সমর্থন করতে পারি তাহলে সেই মা অনেক কিছু করতে পারেন। কিন্তু প্রসব পরবর্তী কয়েক মাস যদি একজন মা সমর্থন না পান তাহলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একজন মা যদি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে সেই সংসারটাও ভেঙে যায় তাই সব সময় নতুন মায়েদের সাহায্য করুন।’


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com