কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান
প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:২৪
কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সারা দেশ। বাদ যায়নি শোবিজ অঙ্গনও। এবার সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এক পোস্টে তিনি এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।


বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাকিব খান লিখেছেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সঙ্গে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।


ঢালিউডের এই শীর্ষ নায়ক লেখেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’


উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে সোচ্চার হয়েছেন। ইতোমধ্যেই এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ; অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com