চমক নিয়ে ফিরছে কোক স্টুডিও চতুর্থ সিজন
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৭:১১
চমক নিয়ে ফিরছে কোক স্টুডিও চতুর্থ সিজন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারও নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা। ইতিমধ্যেই শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের কাজ। এরই মধ্যে একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।


সম্প্রতি সোশ্যালে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কোক স্টুডিও বাংলার পরিচিত সেটে গান পরিবেশন করছেন দুই শিল্পী। যদিও তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


কোক স্টুডিও বাংলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং হয়েছে।


পর্যায়ক্রমে বাকি গানগুলোর দৃশ্যধারণও করা হবে।
তবে নতুন সিজনে কোন কোন শিল্পী থাকছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ পাবে— সে বিষয়ে এখনই বিস্তারিত জানানো হয়নি।


সংশ্লিষ্টদের ভাষ্য, খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।


এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছিল। এরপর দীর্ঘ বিরতি যায়। পরে ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান নিয়ে ফিরে আসে আয়োজনটি।


প্রথম তিন মৌসুমেই মিউজিক কিউরেটরের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজন ও নতুন ধারার উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।


২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশিত হয়।


দেশীয় লোকগান, আধুনিক সুর ও ভিন্নধর্মী সংগীত উপস্থাপনার কারণে অল্প সময়েই এটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com