কারিনা কায়সার মারা গেছেন
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৯:৩৯
কারিনা কায়সার মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় কারিনার বয়স হয়েছিল ৩০ বছর।


শুক্রবার (১৫ মে) দিবাগত রাতেভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি বলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে আর বাঁচানো গেল না।’


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন কারিনা। পরে তার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক হলে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিচ্ছিলেন।


কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তরুণদের কাছে ব্যাপক পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।


কারিনার এই অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন তার সহকর্মী, দেশের বিনোদন জগতের নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা।


তিনি বরেণ্য দাবাড়ু রানী হামিদের নাতনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com