৫ বছর পর নতুন সিজন নিয়ে ফিরছে ‘মানি হাইস্ট’
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:৩৮
৫ বছর পর নতুন সিজন নিয়ে ফিরছে ‘মানি হাইস্ট’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় পাঁচ বছর পর আবারও দর্শকদের সামনে ফিরছে মানি হাইস্ট বা ‘লা কাসা দে পাপেল’। এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন—ফিরছেন কি ‘দ্য প্রফেসর’?


সম্প্রতি নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে জানায়, বার্লিন সিজন ২-এর পরও ‘মানি হাইস্ট’ ইউনিভার্স চলতে থাকবে। ঘোষণার পর আবারও আলোচনায় উঠে এসেছে লাল জাম্পস্যুট, সালভাদর দালি মাস্ক এবং জনপ্রিয় গান বেলা চাও-এর পরিচিত জগৎ।


এই ঘোষণার অংশ হিসেবে স্পেনের সেভিল শহরে বড় আয়োজন করা হয়। গুয়াদালকিভির নদীতে লাল পোশাক ও দালি মাস্ক পরা মানুষের নৌযাত্রা এবং ‘বেলা চাও’ গান পুরো পরিবেশকে নতুন করে ‘মানি হাইস্ট’-এর আবহে ফিরিয়ে আনে।


নেটফ্লিক্স প্রকাশিত টিজারে রয়্যাল মিন্ট ও ব্যাংক অব স্পেন ডাকাতির পুরোনো দৃশ্য দেখানো হয়। শেষে ভেসে ওঠে বার্তা—‘দ্য রেভ্যুলেশন নেভার এন্ডস’। এরপর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের ধারণা, আসতে পারে মানি হাইস্ট সিজন ৬, নতুন স্পিন-অফ, অথবা দ্য প্রফেসরের প্রত্যাবর্তন।


তবে এখন পর্যন্ত আলভারো মোর্তে অভিনীত দ্য প্রফেসরের ফেরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।


এদিকে বার্লিন সিজন ২ আসছে ১৫ মে ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাবে। এতে আবারও দেখা যাবে পেদ্রো আলোনসো অভিনীত বার্লিন চরিত্রকে।


বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক দর্শকদের কারণে মানি হাইস্ট এখন নেটফ্লিক্সের অন্যতম বড় বৈশ্বিক ব্র্যান্ড। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ফ্র্যাঞ্চাইজির কনটেন্ট ১৩০ কোটির বেশি ঘণ্টা দেখা হয়েছে।


এখনও নিশ্চিত নয় সামনে কী আসছে—সিজন ৬ নাকি নতুন স্পিন-অফ। তবে পরিষ্কার, নেটফ্লিক্স এখনও মানি হাইস্টের গল্প শেষ করতে প্রস্তুত নয়, আর দর্শকরাও সেই জগৎ ছাড়তে পারছেন না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com