লাইফ সাপোর্টে কারিনা কায়সার
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৭:০৯
লাইফ সাপোর্টে কারিনা কায়সার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।


শনিবার (৯ মে) দুপুরে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।


কায়সার হামিদ বলেন, ‘অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। হঠাৎ ইনফেকশন হয়েছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।’


অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com