অন্তঃসত্ত্বা দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৫৪
অন্তঃসত্ত্বা দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের বড়দিনে পর্দায় আসছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। গত বছর ছবিটির নাম ঘোষণার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। প্রিয় তারকার নতুন কাজের প্রতিটি খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা শাহরুখ-ভক্তরা।


এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের একটি ভিডিও এবং কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। যা ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।


ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাতে হাত রেখে হাসিমুখে হাঁটছেন দীপিকা। এদিকে চোখে সানগ্লাস, মৃদু হাসির শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। ভক্তদের ধারণা, এটি সিনেমার কোনো ফ্ল্যাশব্যাকে বা বিশেষ দৃশ্যের অংশ হতে পারে।


বর্তমানে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা দীপিকার এমন প্রাণবন্ত উপস্থিতি এবং শাহরুখের সঙ্গে তার রসায়ন ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে নেটিজেনরা তাদের সাজ-পোশাকের প্রশংসাও করেছেন। আবার কেউ কেউ আশা করছেন, এটি বলিউডের আরও একটি ব্লকবাস্টার হতে যাচ্ছে।


জানা গেছে, ৪০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হচ্ছে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সম্প্রতি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি ঝলক প্রকাশ করে জানানো হয়েছে, ‘কিং আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর’। ইতোমধ্যে সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব প্রায় ৩৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।


পর্দার এই জনপ্রিয় জুটি এর আগেও ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com