ক্ষমা চেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সঞ্জয় দত্ত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৪:১৬
ক্ষমা চেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন  সঞ্জয় দত্ত
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারও খবরের শিরোনামে বলিউডের সিনিয়র অভিনেতা সঞ্জয় দত্ত। তবে এবার কোনো নতুন সিনেমার সাফল্যের জন্য নয়, বরং একটি গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে ক্ষমা চাইতে হলো তাকে। ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে বিতর্কের মুখে নারী কমিশনের সামনে সশরীরে হাজিরা দেন এই ‘খলনায়ক’ তারকা।


আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনের এই গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে মহিলা কমিশন থেকে তলব করা হয়েছিল ছবির সংশ্লিষ্টদের। সোমবার কমিশনের সামনে উপস্থিত হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, সমাজের কোনো ক্ষতি করার বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত অভিপ্রায় তার ছিল না।


ভুল স্বীকারের পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সঞ্জয়। দায়বদ্ধতার জায়গা থেকে তিনি ঘোষণা দিয়েছেন, সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com