সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস-রূপম
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২০:৩০
সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস-রূপম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলা রকের ইতিহাসে এক অনন্য মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একই মঞ্চে, একই সুরের মোহনায় এবার মিলবেন নগর বাউল জেমস এবং ফসিলসের রূপম ইসলাম। আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারের মঞ্চ কাঁপাতে আসছেন এই দুই রকস্টার। ‘লাইভ ইন সিডনি’ শিরোনামের এই বিশাল আয়োজনের নেপথ্যে রয়েছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।


সীমানা পেরিয়ে জেমস এখন কেবল বাংলাদেশের নন, গোটা বিশ্বের বাংলাভাষীদের কাছে ‘গুরু’। অন্যদিকে, ভারতের রূপম ইসলাম তাঁর গান আর দর্শন দিয়ে জয় করেছেন দুই বাংলার তরুণ হৃদয়।


সিডনির এই আয়োজনটি কেবল একটি কনসার্ট নয়, বরং প্রবাসে বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ উৎসব হতে যাচ্ছে বলে মনে করছেন আয়োজকরা। নগর বাউল ও ফসিলস ব্যান্ডের সদস্যরাও থাকছেন নিজ কান্ডারিদের সঙ্গে।


রূপম ইসলাম বর্তমানে ব্যস্ত তার নতুন বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। সম্প্রতি পাবনার ‘বৈশাখী কনসার্ট’-এ ভক্তদের গানে গানে মাতিয়েছেন জেমস। কনসার্ট আর স্টুডিও—এই দুই ব্যস্ততার মাঝেই এখন নিজেদের প্রস্তুত করছেন সিডনি রাঙাতে।


কৈশোরের স্মৃতি, তারুণ্যের বিদ্রোহ আর প্রেমের সব চিরচেনা গান নিয়ে সিডনির মঞ্চে যখন প্রতিধ্বনিত হবে বাংলার জয়ধ্বনি, তখন কয়েক হাজার মাইল দূরে বসেও প্রবাসী বাঙালিরা ফিরে পাবেন শেকড়ের ঘ্রাণ এমনটাই মত নেটিজেনদের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com