
দেশীয় রক সংগীতের তুমুল জনপ্রিয় ব্যান্ডদল নগরবাউল-এ ভাঙনের সুর। দলটির দলনেতা মাহফুজ আনাম জেমস নিজের অবস্থায় বহাল থাকলেও ছেড়ে গেছেন দীর্ঘদিনের গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। তার জায়গায় নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন।
দেড় দশকেরও বেশি সময় ধরে নগর বাউলের সঙ্গে ছিলেন রানা। দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে তিনি ব্যান্ডটির ফ্রন্টম্যান জেমসের সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সম্প্রতি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
কিছুদিন ধরেই নগর বাউলের কনসার্টে রানাকে দেখা যাচ্ছিল না। বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে তার অনুপস্থিতি ভক্তদের নজরে আসে। সেই কনসার্টেই জেমসের পাশে গিটার বাজাতে দেখা যায় নতুন সদস্য এলিনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি জানান, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় রানা ব্যান্ডকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই সবার সঙ্গে আলোচনা করেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]