
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে মরণোত্তর সম্মাননা পেলেন কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদি।
বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হলো ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর প্রথম আসর, যা শেষ হলো তিন দিনব্যাপী চলচ্চিত্র, আলোচনা ও সম্মাননার আয়োজনে।
উৎসবের মূল ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন। এ আয়োজনে মোট ১৮টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার মধ্যে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী হুমায়ূন ফরীদিকে। বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এখানকার নাট্যচর্চার মাধ্যমেই জাতীয় পর্যায়ে পরিচিতি পান।
এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন, নাহার পুতুল ও অবন্তী সিঁথি।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’, মোস্তাফিজুর নূর ইমরানের ‘জ্বীনের বাচ্চা’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মাননা পেয়েছে আহমেদ হাসান সানির ‘সং ফ্রম দ্য সাউথ’, ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নি’ ও দেবাশীষ দাসের ‘দ্য ব্যালাড অব আ গিক’।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]