দুই রুমের ফ্ল্যাটে থাকেন সালমান খান, কিন্তু কেন?
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭
দুই রুমের ফ্ল্যাটে থাকেন সালমান খান, কিন্তু কেন?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউড ভাইজান সালমান খান ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ আয়কারী অভিনেতা। সিনেমাপ্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। তার উপর রিয়েলিটি শো ‘বিগ বস’-এর একটি সিজন থেকেই এক বছরের সমান আয় করেন তিনি।


এত বড় অঙ্কের আয় সত্ত্বেও এখনো এই অভিনেতা একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকেন। কিন্তু কেন?এ বিষয়ে একবার এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমান।


২০০৪ সালে দেওয়া সেই সাক্ষাৎকারটিতে দুই রুমের ফ্ল্যাটে থাকা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, যদি ভবিষ্যতে তার ক্যারিয়ার থেকে সাফল্য চলে যায়, তাহলে অন্তত এই দুই বেডরুমের ফ্ল্যাটটি তার থেকে যাবে।


সাক্ষাৎকারটি ছিল ২০০৪ সালের ছবি ‘মুঝসে শাদি করোগি’-এর সেট থেকে।


ওই সাক্ষাৎকারে সালমান তার বহুল জনপ্রিয় ‘তেরে নাম’ এবং ‘করণ অর্জুন’ ছবি দুটি নিয়েও কথা বলেছিলেন। সালমান বলেছিলেন যে, ‘তেরে নাম’ ছবিতে তিনি আসলে কিছুই করেননি। পুরোটাই ছিল পরিচালক এবং চিত্রনাট্যের কাজ। তিনি শুধু একটি পরচুলা পরে এদিক-ওদিক তাকাচ্ছিলেন।


আর ছবির দ্বিতীয়ার্ধে তিনি কিছুই বলেননি। শুধু মুখ বিষন্ন করে তাকিয়ে ছিলেন।


এরপর এই অভিনেতা ‘করণ অর্জুন’ নিয়েও কথা বলেন। তিনি জানিয়েছিলেন, এই ছবিতেও তিনি কিছুই করেননি। অন্যেরা তার হয়ে কাজ করেছেন। কিন্তু এই ছবির জন্যও তিনি প্রশংসা পেয়েছিলেন।


অভিনেতা এটাও স্বীকার করেন যে, কখনো কখনো তিনি কঠোর পরিশ্রম করেন কিন্তু প্রশংসা পান না। আবার কখনো কঠোর পরিশ্রম না করেও মানুষ তার ব্যাপক প্রশংসা করে।


সামনে সালমানকে ‘মাতৃভূমি’ ছবিতে দেখা যাবে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির ৪০ শতাংশ শুটিং পুনরায় করা হয়েছে। তবে বর্তমানে এর মুক্তি নিয়ে নতুন কোনো খবর প্রকাশ করা হয়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com