বুবলীর ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২২:৩৭
বুবলীর ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলীর অভিনীত আলোচিত ছবি ‘প্রেশার কুকার’ এবার দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে লন্ডন। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে এটি। যুক্তরাজ্যের বাংলাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসরে প্রিমিয়ার হবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি।


আগামী ২২ এপ্রিল লন্ডনে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনের লক্ষ্যেই উৎসবের এবারের আসরে ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে।


লন্ডনে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আলোচিত এই ছবিটিতে একসঙ্গে চার নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্তা।


ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রায়হান রাফী বলেন, ‘প্রেশার কুকার’ মূলত একটি আর্টিস্টিক ধাঁচের সিনেমা। এটি উৎসবকেন্দ্রিক দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পাবে বলেই মনে করেন এই নির্মাতা। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী এখনো চলমান রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com