
বিনোদন জগতরে ছোটপর্দার অভিনেতা শামীম হোসেন দীর্ঘদিন কাজের অভাবে কঠিন সময় পার করছিলেন। গত কয়েক বছর ধরে কাজের সংকটে ভুগছিলেন তিনি। বিশেষ করে গত এক বছর নিয়মিত কোনো নাটকে দেখা যায়নি তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিওবার্তায় নিজের কষ্ট আর আর্থিক সংকটের কথা তুলে ধরেন তিনি, যা নেটিজেনের মাঝে জোর গুঞ্জন ওঠে। তবে সব হতাশা শেষে আলোর সন্ধান পান এ অভিনেতা। আবারও কাজে ফিরেছেন তিনি। প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা উত্থান-পতনের সাক্ষী এ অভিনেতা সম্প্রতি নতুন করে কাজে ফেরার খবর দিয়েছেন।
ক্যারিয়ারের শুরুতে প্রোডাকশন সংশ্লিষ্ট কাজের পাশাপাশি অভিনয়ে যুক্ত হন শামীম হোসেন। নির্মাতা আফসানা মিমির আহ্বানে ‘বন্ধন’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। এরপর অসংখ্য নাটক ও বিশের বেশি সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন এ অভিনেতা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শামীম বলেন, ‘আজকে কাজে ফিরেছি। একটি একক নাটকে কাজ করেছি। কালকে আরেকটি নাটকের কাজ রয়েছে। আর সামনে আরও কাজের কথা চলছে।’
এ অভিনেতা আরও বলেন, বর্তমানে পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব সামলানো তার জন্য কঠিন হয়ে পড়েছিল। কাজের অভাব, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অনিয়মিত প্রজেক্ট—সব মিলিয়ে দুঃসময় পার করতে হয়েছে তাকে। তবে সেই পরিস্থিতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নতুন কাজ শুরু করায় আশাবাদী—সামনে আরও নিয়মিত কাজের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করেন শামীম হোসেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]