‘খাদ্যরসিক’ জয়া মোটা হয় না: প্রসেনজিৎ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:০৯
‘খাদ্যরসিক’ জয়া মোটা হয় না: প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শুটিং সেটে প্রস্তুত হয়ে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


কলকাতার ‘সংগীত বাংলায়' দেওয়া এক সাক্ষাৎকারে জয়ার অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেতা।


"জয়া একদম তৈরি হয়ে আসে, শট দেওয়ার সময় জয়াকে দেখলে মনে হবে পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।"


বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, "জয়ার একটা অদ্ভুত দিক আছে। জয়া কোনদিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, 'তুই এত রসগোল্লা খাস কীভাবে?' ও যখনই সময় পায় খায়, আসনও করেন না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।"


জয়া যে ‘খাদ্যরসিক’ সেটা কাছ থেকে দেখেছেন এই অভিনেতা। প্রসেনজিতের ভাষ্য, "বিশ্বাস করার মতন না, ও এত এত খেতে ভালবাসে। ও বলে, বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না ব্যায়ামও করিস না। বলে, 'না, আমি খেতে ভালবাসি, আমার কিছু হয় না'। আমি বললাম, 'ভালো। সুন্দর!'"


২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র 'রবিবার' এর মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান প্রথমবার একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেন।


এছাড়াও দুই বছর আগে সৃজিত মুখার্জি পরিচালিত 'দশম অবতার' সিনেমায় দেখা গেছে তাদের।



কলকাতার বাণিজ্যিক থেকে অন্যধারার সিনেমা, এমনকি হালের ওয়েব সিরিজেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাপুটে অভিনেতা। সব যুগেই ‘সফল’ অভিনেতা হিসবে তার পরিচয়।


বাংলা সিনেমার পাশাপাশি গত কয়েক বছর বলিউডে নিয়মিত কাজ করছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই অভিনেতার হিন্দি সিনেমা ‘মালিক’।


এদিকে ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন জয়া। গেল ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা ‘ওসিডি’।


গেল বছরে জয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশে মুক্তি পায় ‘তাণ্ডব’, ‘উৎসব’,‘ফেরেশতে’এবং ‘জয়া আর শারমিন’।


আর কলকাতার প্রেক্ষাগৃহে আসে ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com