২৮ জুন ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:৫২
২৮ জুন ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সট্রিম ফাইভ প্রোডাকশনস এর আয়োজনে আগামী জুনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি ‘ফোক-রক কুইন’ ফাতিমা তুয যাহরা ঐশীর একক কনসার্ট।


‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শীর্ষক এই মিউজিক্যাল স্পেক্টাকলটি আগামী ২৮ জুন রাত সাড়ে ৮টায় কুয়ালালামপুরের এইচজিএইচ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর আধুনিক লোকজ গানের মূর্ছনায় প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সংগীতপ্রেমীদের মাতাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।


এ উপলক্ষ্যে রবিবার (৫ এপ্রিল) কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এক্সট্রিম ফাইভ প্রোডাকশনসের চেয়ারম্যান দাতো রোশন দাসের নেতৃত্বে এই কনসার্টটি আয়োজিত হচ্ছে।


তিনি জানান, ঐশীর মতো একজন গুণী শিল্পীকে মালয়েশিয়ায় নিয়ে আসা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরতেই এই আয়োজন। ঐশী তার নিজস্ব স্টাইলে ‘গাড়ি চলে না’ এবং ‘নামায়া’র মতো জনপ্রিয় গানগুলো দিয়ে দর্শক মাতাবেন বলে আশা করা হচ্ছে। দর্শকদের জন্য টিকিটের ওপর ৪০ শতাংশ বিশেষ ছাড়ের (আর্লি বার্ড অফার) ঘোষণাও দিয়েছে আয়োজক সংস্থা।


কনসার্টের টিকিট পাওয়া যাবে আগামী ২৪ এপ্রিল থেকে ‘টিকিট টু ইউ’ এবং ‘এয়ারএশিয়া মুভ’ প্ল্যাটফর্মে। বিশেষ অফারের আওতায় ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৪০ শতাংশ ডিসকাউন্টে টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৪ রিঙ্গিত থেকে সর্বোচ্চ ৫৮৮ রিঙ্গিত পর্যন্ত।


টিকিটের ক্যাটাগরি অনুযায়ী ভিভিআইপি দর্শকরা পাবেন মিট অ্যান্ড গ্রিট, পোস্টার এবং রিফ্রেশমেন্টের সুবিধা। এ ছাড়া ভিআইপি, রক জোন (স্ট্যান্ডিং) এবং সাধারণ ক্যাটাগরির টিকিটও পাওয়া যাবে সুলভ মূল্যে। টিকিট মূল্যের ওপর ৮ শতাংশ বুকিং ফি প্রযোজ্য হবে।


অন্যদিকে, দাতো রোশন দাসের নেতৃত্বাধীন এক্সট্রিম ফাইভ প্রোডাকশনস মালয়েশিয়ায় আন্তর্জাতিক মানের কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে একটি সুপরিচিত নাম। এই আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com