দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন সোনম কাপুর
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১:০০
দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয় সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দঘন এই মুহূর্তটি অভিনেত্রী নিজেই ভাগ করে নিয়েছিলেন ইন্সটাগ্রামে। এবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন তিনি।


সম্প্রতি সোনম ও আনন্দ যৌথভাবে তাদের দ্বিতীয় পুত্র সন্তান আগমনের সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।


এরপর থেকেই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নবজাতকের ছবি। সেই কৌতূহল মেটাতেই যেন খুব বেশি দেরি করলেন না তারা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সোনমের বোন রিয়া কাপুরের শেয়ার করা একটি ছবি।


ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, নরম তোয়ালেতে মুড়ে রাখা হয়েছে সদ্যোজাতকে। মাথায় একরাশ চুল, আর কোলজুড়ে পরম আবেশে শুয়ে আছে একরত্তি। ছবিটি শেয়ার করে রিয়া কাপুর আবেগঘন বার্তায় লিখেছেন, ‘তুমিই তো তোমার মায়ের মতো একজন ভালো মনের মানুষের চালিকাশক্তি।’


সাধারণত বলিউড তারকাদের মধ্যে সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার একটা প্রবণতা দেখা যায়। আনুষ্কা শর্মা, আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোনরা জন্মের পরপরই সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না। সোনম নিজেও বড় ছেলে বায়ুর বেলায় বেশ সতর্ক ছিলেন। তবে দ্বিতীয় সন্তানের বেলায় এমন ব্যতিক্রমী সিদ্ধান্তে ভক্তরা কিছুটা অবাক হলেও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন খুদে সদস্যকে।


উল্লেখ্য, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম ও আনন্দ। ২০২২ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান বায়ুর। ২০২৫ সালে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর জানান সোনম। প্রথম সন্তান জন্মের চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে এখন কাপুর ও আহুজা পরিবারে বইছে উৎসবের আমেজ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com