তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় যে বার্তা দিলেন শাকিব
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১৫:১৩
তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় যে বার্তা দিলেন শাকিব
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রেক্ষাগৃহে শুরু হয়েছে ঈদের আমেজ। আর এরই মাঝে ‘প্রিন্স’ সিনেমার দৃশ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চমক দিয়ে উত্তেজনা বাড়ালেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।


শনিবার (২১ মার্চ) মাত্র ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব। ‘প্রিন্স’ সিনেমার ওই দৃশ্যে একেবারে তামিল সিনেমার ভাইবে ধরা দিয়েছেন অভিনেতা।


ভিডিওতে দেখা যায়, সোনালি মরুর বুকে উটের রাজ্যে রক্তক্ষয়ী যুদ্ধে মেতেছে দুই দল। এর মাঝেই রক্তমাখা রাম দা হাতে নিয়ে শাকিব বলছেন, আরে থাম, আমি একটা ব্র্যান্ড।


এ ভিডিওর ক্যাপশনে শাকিব লেখেন, প্রিন্সের কাজ এখনো শেষ হয়নি। বরং তার ভেতরের পশুসত্তা সক্রিয় হয়ে উঠেছে!


‘প্রিন্স’ সিনেমায় আবারও গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন শাকিব খান। এবার তার বিপরীতে থাকছেন তিন নায়িকা। একজন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্য দুইজন হলেন বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।


বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমা। এবারও এ সিনেমায় একাধিক চমক নিয়ে হাজির হয়েছেন শাকিব, যা দর্শক আগ্রহ তৈরি করছে।


ঈদের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। প্রায় ১৩০টি হলে মুক্তি পাওয়া এ সিনেমা সিঙ্গেল স্ক্রিনে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com