এবার শ্রেয়া বললেন, আমারও বিরতি নিতে ইচ্ছে করে
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:৪৮
এবার শ্রেয়া বললেন, আমারও বিরতি নিতে ইচ্ছে করে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাস দুয়েক আগের হুট করেই সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সে সময় তাকে স্বাগত জানিয়েছিলেন অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। অরিজিতের এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য অরিজিতের সাহসের প্রশংসা করা উচিত এবং একজন শিল্পীর জন্য মঞ্চে লাইভ গাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। এবার শ্রেয়া ঘোষাল নিজেই বিরতির ইঙ্গিত দিলেন।


ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ‘লাইভ পারফরম্যান্সই একজন শিল্পীর আসল পরিচয় তুলে ধরে। মঞ্চে লিপ সিঙ্ক করা তার কাছে অস্বস্তিকর। আমি এতে খুব অস্বস্তি বোধ করি। যেদিন আমাকে লিপ সিঙ্ক করতে হবে, সেদিনই আমি গান ছেড়ে দেব।’


অরিজিত সিংয়ের প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার প্রসঙ্গে শ্রেয়া বলেন, মাঝে মাঝে তারও বিরতি নিতে ইচ্ছে করে। তবে অরিজিত যেভাবে সাহসের সঙ্গে সিদ্ধান্তটি নিয়েছেন, সেটি প্রশংসার দাবিদার। অরিজিত মূলত হৃদয় থেকে গান করেন এবং সংগীতই তার কাছে সবচেয়ে বড় বিষয়।



শ্রেয়া আরও বলেন, অরিজিতের সংগীতের প্রতি এই আন্তরিকতাই তাকে দর্শক–শ্রোতাদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। গত এক দশকে অসংখ্য হিট গানের মাধ্যমে তিনি বলিউডের অন্যতম সফল প্লেব্যাক শিল্পী হয়ে উঠেছেন।


লাইভ পারফরম্যান্স প্রসঙ্গে শ্রেয়া বলেন, দর্শকরা শিল্পীদের কাছ থেকে শুধু গানই নয়, অনুপ্রেরণাও পেতে চান। তাই ব্যক্তিগত সমস্যা মঞ্চে প্রকাশ না করে শিল্পীদের দায়িত্বশীলভাবে পারফর্ম করা উচিত।


দর্শকদের ভালোবাসা ও করতালিই তাকে বারবার নতুন উদ্যমে গান গাইতে অনুপ্রাণিত করে বলে জানান এই গায়িকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com