‘এনগেজড’ পূজা চেরি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৫:১৩
‘এনগেজড’ পূজা চেরি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি আলোচনায় এসেছেন একটি পডকাস্ট শোয়ের মাধ্যমে। পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানালেন, তিনি এখন আর সিংগেল নন, বরং ‘এনগেজড’। একইসঙ্গে নিজের ভবিষ্যৎ সংসার জীবন নিয়ে আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা।


সেই পডকাস্টে পূজা চেরি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।


তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন উল্লেখ করে পূজা বলেন, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।


পূজা তার ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।


বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করে তিনি বলেন, আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।


প্রসঙ্গত, আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 'দম' সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।


বিনোদন ডেস্ক

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com