‘প্রিন্স’ টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন ‘গ্যাংস্টার’ শাকিব
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৬:৩৭
‘প্রিন্স’ টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন ‘গ্যাংস্টার’ শাকিব
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল ফিতরে ‘প্রিন্স’ দিয়ে পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। মুক্তি পেলো বহুল আলোচিত এই সিনেমাটির অ্যাকশনে ভরা টিজার। ঢাকার অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার ঝড়।


টিজারটি শুরু হয় ঢাকার এক গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর কণ্ঠে শাকিব বলেন, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু নেকড়ে থাকে ভয়ংকর সেসময় ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে রুদ্ররূপে দেখা যায়।’


টিজারে লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব খান। পুরো টিজার জুড়ে ছিল আধুনিক মানের অ্যাকশন কোরিওগ্রাফি। বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটে শাকিবকে যেভাবে অনেক শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন তা ছিল নিখুঁত।


টিজারের ক্লাইম্যাক্সে আকর্ষণীয় মিনিগান দিয়ে বৃষ্টির মতো গুলি ছোড়ার দৃশ্যটি ছিল সবচেয়ে রোমাঞ্চকর, যেখানে গাড়ি উড়ে যাওয়া আর আগুনের লেলিহান শিখা সিনেম্যাটিক আবেদনকে পূর্ণতা দিয়েছে।


টিজারের শেষে শাকিবের ধারালো কণ্ঠে শোনা যায়, ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো... প্রিন্স।’


টিজারে শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক দেখা গেছে।


শুরুতে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’ নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টারের জীবন অবলম্বনে নির্মিত, তবে তা নাকচ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তার ভাষ্য, ‘“প্রিন্স” কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা।’


এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শ্যুটিং হয়েছে ভারতে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com