অভিনেতা ফজলুর রহমান বাবুর হৃদযন্ত্রে ব্লক, হাসপাতালে ভর্তি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৭
অভিনেতা ফজলুর রহমান বাবুর হৃদযন্ত্রে ব্লক, হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


জানা গেছে, ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তারিখ তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এই তথ্য জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।


এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।


কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


গুণী এই শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও গান দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। বড় পর্দা এবং ছোট পর্দা—উভয় মাধ্যমেই তার পদচারণা অত্যন্ত শক্তিশালী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com