
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউন এখন চিত্রনায়িকা শবনম বুবলীর খবর। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার কড়া জবাব দেন তিনি।
সেই পডকাস্টে ধর্মীয় জায়গা থেকে অভিনেত্রী আরও বলেন, ‘অনেকে হয়তো বলবে উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি। রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলি নি যে আমি ১০০% হাফেজ।’
সোশ্যাল মিডিয়ায় যারা নীতি কথা শোনান বা নীতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডেড।’
গীবত বা পরনিন্দাকে ইসলামে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, ‘একটা মানুষকে গীবত করা আসলে কী? আমরা যারা চলচ্চিত্রের নায়িকা আছি, সবাই বলতে পারে একজন নায়িকা হিসেবে আমাদের চলচ্চিত্র করা বা অভিনয় করা (নিয়ে কথা তোলা হয়); কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা ব্যভিচার করার চেয়েও গীবত করা আরও বেশি খারাপ। এটা ইসলামে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান।’
শাকিবের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান, বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক। আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দুজনে। বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এই দম্পতি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]