তটিনীর ‘অপূর্ণ’ ইচ্ছা পূরণ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪০
তটিনীর ‘অপূর্ণ’ ইচ্ছা পূরণ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আগেই জায়গা করে নিয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালের টিভি নাটকের অন্যতম ব্যস্ত অভিনয় শিল্পী তিনি। একের পর এক প্রজেক্টে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এই অভিনেত্রীর মনের সুপ্ত এক ইচ্ছা পূরণ হয়েছে। তটিনী নিজেই সেটা জানিয়েছেন।


কিন্তু কী সেই ইচ্ছা? অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে সম্প্রতি একই প্রজেক্টে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেন তটিনী। এই দুই গুণী মানুষের সঙ্গে কাজ করাটা তার জন্য বড় এক প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।


তটিনী বলেন, ‘চঞ্চল ভাইয়ার সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দা’র সঙ্গেও কাজ হয়েছে। কিন্তু এই দ্বৈতটাও তো আসলে খুবই পপুলার। সো এদের সঙ্গে মানে মাঝে বসতে পারলাম আমি, কাজ করতে পারছি, সো আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল আসলে। আমার উইশ লিস্টের মধ্যে আই থিঙ্ক কোনো একটা কিছু পূর্ণ করলাম আজকে।’


২০১৯ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু তটিনীর। তবে অভিনয়ে পা রাখার পর থেকেই নিজের কাজ দিয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।


‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন তটিনী। ইতোমধ্যে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারও হাতে উঠেছে তার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com