চিকুনগুনিয়ায় আক্রান্ত অভিনেত্রী সামান্থা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯
চিকুনগুনিয়ায় আক্রান্ত অভিনেত্রী সামান্থা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এর ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যার ফলে প্রতিটি জয়েন্ট অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা এই নায়িকার।


সামাজিক মাধ্যমে এক পোস্টে সামান্থা জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একেবারেই বিছানায় পড়ে গেছেন নায়িকা। সঙ্গে টানা চিকিৎসাও চলছে তার। যদিও অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত আছেন বলেও জানিয়েছেন তিনি।


তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন তিনি। সঙ্গে নিতে বলা হয়েছে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’


পাশাপাশি এই অভিনেত্রী এও জানিয়েছেন, শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তাই বলে এভাবে বেশি দিন কাটাতেও চান না তিনি; দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com