জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপন ভিডিও, বহিরাগত যুবককে আটক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২৩:১১
জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপন ভিডিও, বহিরাগত যুবককে আটক
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের সময় এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। আটক রিয়াজ আহমেদ কেরানীগঞ্জের বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে।


সোমবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির নারী ওয়াশরুমে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিযুক্তকে ওয়াশরুমের ভেতর দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন।


কোনো সন্তোষজনক জবাব না পেয়ে বাইরে থাকা অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান তিনি। পরে উপস্থিত শিক্ষার্থীরা ওই যুবককে আটকে রেখে তার মোবাইল ফোন তল্লাশি করে। এ সময় তার ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক আপত্তিকর ভিডিও এবং এসব ভিডিও আদান-প্রদানের বিভিন্ন
টেলিগ্রাম চ্যানেলের সন্ধান মেলে।


খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও নিরাপত্তা শাখা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com