বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় সহযোগিতা করবে সরকার: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:০৯
বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় সহযোগিতা করবে সরকার: শিক্ষামন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।


সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ১১৬টি বিশ্ববিদ্যালয় আছে। আরও বেশ কিছু আসার পথে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালো করছে। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় অর্থাৎ শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।


এহছানুল হক মিলন বলেন, ‘তারা পরীক্ষা নেবে এবং যোগ্যরা পড়াশোনার সুযোগ পাবেন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে। এখানে বিনামূল্যে উচ্চশিক্ষা নেয়ারও সুযোগ রয়েছে। আল্লামা ইকবাল স্কলারশিপ খুবই সফল হবে বলে প্রত্যাশা করি।’


বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো হবে। এতে দুই দেশের শিক্ষা, জ্ঞান এবং সংস্কৃতি বিনিময়ের সুযোগ হবে।


তিনি বলেন, এমওইউ’র মাধ্যমে পাকিস্তানে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ প্রদানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করার আহ্বান জানাই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com