রবিবার থেকে অনলাইনে চলবে ঢাবির ক্লাস
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৬:৩০
রবিবার থেকে অনলাইনে চলবে ঢাবির ক্লাস
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।


২৯ নভেম্বর, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল ৩০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকবৃন্দ সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।


এছাড়া, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com