ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুবি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫
ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুবি
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এছাড়া আবেদনের পেমেন্ট করা যাবে আগামী ২ মার্চ পর্যন্ত।


শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তি থেকে তথ্যটি নিশ্চিত হওয়া যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ ‘সি’ ইউনিট সকাল ১০ টায় ও ‘এ’ ইউনিট বিকাল ৩ টায় এবং ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com