রাজধানীতে চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেফতার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩
রাজধানীতে চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানানো হয়নি।


গত ২৪ সেপ্টেম্বর গভীররাতে মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় কয়েকশ লোক।


একের পর এক ঘটনার নেপথ্যে ‘চাঁদা ও দখলের’ বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।


এদিকে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযানের কথা জানান।


এর মধ্যে চারদিনে ৪১ জন ‘চাঁদাবাজ’ গ্রেফতারের কথা জানাল ডিএমপি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com