শিরোনাম
হ্যাভিলীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, থানায় মামলা
প্রকাশ : ১০ মে ২০২১, ১৯:৪০
হ্যাভিলীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, থানায় মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হ্যাভিলী প্রোপার্টিজ নামে একটি আবাসন কোম্পানী কাছে ৫০ লক্ষ টাকা চাদা দাবি করায় ভূমি দস্যু মোস্তফা কামালের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। ৫০ লক্ষ টাকা চাঁদা না দেওয়াতে হামলা, চুরি, ডাকাতি ও ভাংচুরেরও হুমকি প্রদান করা করেন।


এ ঘটনায় মো. মোকছেদ আলী বাদী হয়ে গত ৭ মে একটি মামলাটি দায়ের করেন। হ্যাভিলী প্রোপার্টিজের পক্ষে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ করা হয়।


মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হ্যাভিলী প্রোপার্টিজের কাছে চাঁদা দাবী করে আসছিল একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। যার নেতৃত্বে ছিল ভূমি দস্যু মোস্তফা কামাল। চাঁদা না দিয়ে মামলা দেওয়াতে ক্ষিপ্ত হয়ে টাকার দাবীতে গত ৫ এপ্রিল ভাঙ্গচুর চালিয়ে জমি দখলের অপচেষ্টা চালায়। সেই সময় মোস্তফা কামাল গুলি চালানোর চেষ্টাও করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বাদীসহ অন্যান্য ভূক্তভূগীর জীবন রক্ষা হয়।


পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের ধরতে অভিযান চলছে।


বিবার্তা/খলিল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com