শিরোনাম
বাইডেন প্রশাসনে নরসিংদীর ফারাহ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:০৭
বাইডেন প্রশাসনে নরসিংদীর ফারাহ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাইডেন প্রশাসনে যুক্ত হয়েছে আরো এক বাংলাদেশী-আমেরিকানের নাম। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান ফারাহ আহমেদ। গত ২১ জানুয়ারি তাকে এ নিয়োগ প্রদান করা হয়।


তিনি নরসিংদীর সন্তান ওয়াইয়োর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের মেয়ে এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনী।


কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর নিউজার্সির প্রিন্সটন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া ফারাহ এর আগে কনজুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউএসডিএতেও কাজ করেছেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com